প্রশাসনিক
প্রতিষ্ঠাতার বাণী
মোঃ সোবা মিয়া
প্রতিষ্ঠতা
গ্রাম পর্যায়ে অর্থবহ টেকসই শিক্ষা ব্যবস্থার সুযোগ না হলে জাতীয় পর্যায়ে মেধা সংগ্রহ ও কার্যকরী ভূমিকা পালনকারী দক্ষ মানবসম্পদ গঠন সম্ভব নয়। এই উদ্দেশ্যে টিয়ারা আয়েশা বেগম উচ্চ বিদ্যালয়টি টিয়ারা গ্রামে প্রতিষ্ঠিত হয়েছে। স্বাভাবিক শিক্ষা কার্যক্রমের পাশাপাশি আধুনিক কম্পিউটার ল্যাবের মাধ্যমে প্রযুক্তিগত শিক্ষাও এখানে দেওয়া হয়। ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকদের পারিবারিক মূল্যবোধ এবং বন্ধন সুদৃঢ় করার ব্যাপারে এই বিদ্যালয় সবসময় সচেষ্ট থাকবে। ছাত্র-ছাত্রীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন, দায়িত্বশীল সুনাগরিক হিসেবে গড়ে তোলার প্রচেষ্টাই হবে আমাদের ব্রত। এই ব্যাপারে আপনাদের সহযোগিতা ও দোয়া কামনা করছি। মোঃ সোবা মিয়া প্রতিষ্ঠাতা টিয়ারা আয়েশা বেগম উচ্চ বিদ্যালয়
সভাপতির বাণী
রাজীব চৌধুরী
সভাপতি
আস্সালামু আলাইকুম। সম্মানিত অভিভাবক / অভিভাবিকা, আপনাদের সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য রইল শুভ কামনা। যুগান্তরে ঐতিহ্যবাহী টিয়ারা আয়েশা বেগম উচ্চ বিদ্যালয় রজত জয়ন্তির অধিক সময় ধরে এই জনপদে শিক্ষার আলো বিস্তার করে যাচ্ছে। আমাদের অঙ্গীকার মোতাবেক ডিজিটাল বাংলাদেশ গড়ার উদ্দেশ্যে শতভাগ শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বিশেষ বৃত্তি প্রদানের মাধ্যমে লেখাপড়ায় উৎসাহ প্রদান এবং তা বাস্তবায়িত হচ্ছে । অভিভাবক-অভিভাবিকা, এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী ও অত্র বিদ্যালয়ের শুভানুধ্যায়ীদের সার্বিক সহযোগিতা আমি একান্ত ভাবে কামনা করছি । রাজীব চৌধুরী উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি - বিদ্যালয় পরিচালনা পরিষদ - টিয়ারা আয়েশা বেগম উচ্চ বিদ্যালয়
প্রধান শিক্ষকের বাণী
মোঃ ইকবাল হোসেন
প্রধান শিক্ষক
একমাত্র শিক্ষাই পারে ব্যক্তির মধ্যে মনুষ্যত্বের বিকাশ ঘটাতে। ব্যক্তির মধ্যে রচনা করতে পারে সঠিক মূল্যবোধ ও প্রকৃত শিক্ষার ভিত তৈরি করতে। ছোট চারা গাছ যেমন পর্যাপ্ত যত্নে পরিণত গাছে পরিগণিত হয় ঠিক তেমনি মূল শিক্ষার বৃদ্ধি পায় তখনই যখন শিক্ষার প্রকৃত অর্থ ব্যক্তির মধ্যে মূল্যবোধের পরিচয় প্রকাশ করে। মান সম্মত শিক্ষা দান আমাদের অঙ্গিকার। যুগের, সমাজের, দেশের, এলাকার গন্ডি ছড়িয়ে আন্তর্জাতিক পরিমন্ডলে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা একদিন অবদান রাখবে, এই আমার বিশ্বাস । শিক্ষক , বিদ্যালয় পরিচালনা কমিটি , গ্রামবাসী ও এলাকাবাসীর মন বাসনা বিদ্যালয়টি মান- সম্পন্ন শিক্ষাক্ষেত্রে পরিণত হউক । এটি মাথায় রেখে বিদ্যালয়ের সংশ্লিষ্টরা দিন-রাত পরিশ্রম করছে । আজ সরকারের উদ্যোগে ডিজিটাল বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় এবং এগিয়ে চলছে । তথ্য ও প্রযুক্তির কারণে, কোন প্রতিষ্ঠান বা বিষয় সম্পর্কে আপনি যেকোন জায়গায় বসে জেনে নিতে পারেন । পরিশেষে, টিয়ারা আয়েশা বেগম উচ্চ বিদ্যালয়ের ওয়েবসাইটটির সফলতা ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হোক এই কামনা করে শেষ করছি । মোঃ ইকবাল হোসেন- প্রধান শিক্ষক- টিয়ারা আয়েশা বেগম উচ্চ বিদ্যালয়
| ছবি | নাম | পদবী |
|---|
| নথি/স্মারক নম্বর | অনুমোদনের তারিখ | নবায়ন ও স্বীকৃতির মেয়াদ | অনুমতি ও স্বীকৃতিপত্র আপলোড |
|---|---|---|---|
| কোন তথ্য সংযুক্ত হয়নি। | |||
| নথি/স্মারক নম্বর | অনুমোদনের তারিখ | অনুমতিপত্র আপলোড | |
|---|---|---|---|
| কোন তথ্য সংযুক্ত হয়নি। | |||
| নথি/স্মারক নম্বর | অনুমোদনের তারিখ | এমপিও নম্বর | অনুমোদিত তালিকা আপলোড |
|---|---|---|---|
| কোন তথ্য সংযুক্ত হয়নি। | |||
| নথি/স্মারক নম্বর | অনুমোদনের তারিখ | জাতীয়করণ নম্বর | অনুমতিপত্র আপলোড |
|---|---|---|---|
| কোন তথ্য সংযুক্ত হয়নি। | |||