জাতীয় সঙ্গীত
রবিবার | ১৮-১০-২০২৬ |
টিয়ারা আয়েশা বেগম উচ্চ বিদ্যালয়

টিয়ারা, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া

স্থাপিতঃ ১৯৯৫ খ্রিঃ
EIIN: 103389 | MPO Code: 0605231301
School Code: 9262
আমাদের কথা

টিয়ারা আয়েশা বেগম উচ্চ বিদ্যালয়টি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় এক সুনিবিড় মনোরম পরিবেশে অবস্থিত । প্রতি বছরই সুনামের সাথে পাবলিক পরীক্ষার ফলাফল অর্জন করছে এবং জেলা ও উপজেলা পর্যায়েও কৃতিত্ব রাখছে । উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে যোগাযোগ। বর্তমানে তথ্য প্রযুক্তির যুগে বিশ্ব এগিয়ে চলেছে দ্রুতগতিতে। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত রূপকল্প-২০২১ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণও টিয়ারা আয়েশা বেগম উচ্চ বিদ্যালয়কে তথ্য প্রযুক্তির সাথে যুক্ত করে একটি আধুনিক ও সময়োপযোগী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ার লক্ষে আমরা বদ্ধপরিকর । এক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা ও পরামর্শ আমাদের প্রেরণা ও সাহস যুগিয়েছে । আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই, ওয়েবসাইট নির্মাণে Edu Systems এর সাথে যুক্ত সংশ্লিষ্টদের যাঁদের বার বার তাগিদের ফলে এই ওয়েবসাইটটি চালু করা সম্ভব হয়েছে। এ ওয়েবসাইটের মূল উদ্দেশ্য হলো, তথ্য প্রাপ্তি ও প্রতিষ্ঠানের কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং শিক্ষা বিভাগের বিভিন্ন প্রকার তথ্য প্রাপ্তি ও সরকার প্রদত্ত সকল সেবা শিক্ষার্থীদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। কম সময়ে এরকম একটি উদ্যোগকে সফল করতে গিয়ে তথ্যবিভ্রাট এবং নানা ধরণের ত্রুটির সম্ভাবনা থেকেই যায়। সে কারণে এই ওয়েবসাইটটিকে সময়ের সাথে সাথে আপডেট করা, তথ্যভ্রান্তি দূর করে সময়োপযোগী ও প্রয়োজনীয় তথ্যসমৃদ্ধ করার দায়িত্ব আমাদের সাথে সাথে সংশ্লিষ্ট সকলের। আমাদের দৃঢ় বিশ্বাস এ কাজে সকলের আন্তরিক সহযোগিতা পাবো। যে কোনও ধরণের ইতিবাচক পরামর্শ, মন্তব্য অথবা তথ্য সংশোধনী সাদরে গ্রহণ করা হবে। আমরা বিশ্বাস করি, এই ওয়েবসাইট নি:সন্দেহে দেশের তথ্যপ্রযুক্তিতে একটি নতুন মাত্রা সংযোজন করবে। ওয়েবসাইটটিতে তথ্য সংযোজনের ক্ষেত্রে অপ্রতুলতা থাকতে পারে। আপনাদের সহযোগিতা ও মূল্যবান পরামর্শ নিয়ে আমরা এই সীমাবদ্ধতা অতি অল্প সময়েই কাটিয়ে উঠতে পারবো বলে আমরা মনে করি।

সংক্ষিপ্ত ইতিহাস

০১/০১/১৯৯৫ সালে দানবীর ও মহয়সী নারী আয়েশা বেগম নামে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় এক সুনিবিড় মনোরম পরিবেশে বিদ্যালয়টি স্থাপিত হয় । বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব সোবা মিয়া ।

লক্ষ্য ও উদ্দেশ্য

মূল্যবোধভিক্তিক শিক্ষার প্রসার; পাঠ্যক্রম-এর আধুনিকায়ন সকল স্তরে ব্যবস্থাপনা দক্ষতা উন্নয়ন; তথ্য প্রযুক্তির ব্যবহার জোরদারকরণ; সকল স্তরে শিক্ষকদের কাযকারিতা নিশ্চিতকরণ; জেন্ডার সমতা নিশ্চিতকরণ। মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে তোলা , মুখস্থ বিদ্যার পরিবর্তে বিকশিত চিন্তাশক্তি, কল্পনাশক্তি ; জ্ঞানভিত্তিক তথ্যপ্রযুক্তি নির্ভর (ডিজিটাল) বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্যপ্রযুক্তি (আইসিটি) এবং সংশিষ্ট অন্যান্য (গণিত, বিজ্ঞান ও ইংরেজি) শিক্ষাকে যথাযথ গুরত্ব প্রদান করা।

প্রতিষ্ঠাতার বাণী
মোঃ সোবা মিয়া

প্রতিষ্ঠতা

সভাপতির বাণী
রাজীব চৌধুরী

সভাপতি

প্রধান শিক্ষকের বাণী
মোঃ ইকবাল হোসেন

প্রধান শিক্ষক

Institute Location Google Map
আমাদের শিক্ষকবৃন্দ

সংবাদ ও ঘটনাবলী

প্রতিষ্ঠাতার বাণী
মোঃ সোবা মিয়া

প্রতিষ্ঠতা

সভাপতির বাণী
রাজীব চৌধুরী

সভাপতি

প্রধান শিক্ষকের বাণী
মোঃ ইকবাল হোসেন

প্রধান শিক্ষক

Institute Location Google Map